ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বিনা পয়সায় স্বাস্থ্য সেবার দাবিতে গাইবান্ধায় সংহতি সমাবেশ

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ সেপ্টেম্বর ২০২৪, ৩:৪৮ বিকাল

Link Copied!

‘সবার জন্য বিনা পয়সায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করো’ এই স্লোগান নিয়ে গাইবান্ধায় সংহতি সমাবেশ করেছে রেসকিউ ফোর্স গাইবান্ধা জেলার সদস্যরা। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা জেলা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এ সংহতি সমাবেশ করে তারা।

এ সময় বক্তব্য রাখেন, রেসকিউ ফোর্স গাইবান্ধার সমন্বয়ক শাকিল আহমেদ, সদস্য ওয়ারেস মন্ডল রাকা, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম গোলাপ, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবুসহ অন্যান্যরা।

তাদের দাবি, দীর্ঘদিন থেকে গাইবান্ধা জেলা হাসপাতালসহ সকল স্বাস্থ্য কেন্দ্রগুলোতে জনবল ও ওষুধ সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

বক্তারা সাধারণ মানুষের চিকিৎসা সেবায় দ্রুত গাইবান্ধা জেলা হাসপাতাল, সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক গুলোতে প্রয়োজনীয় ডাক্তার-নার্স নিয়োগসহ পর্যাপ্ত ওষুধ সরবরাহ করার দাবিও জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র