ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বন্যার্তদের সহায়তায় সাড়ে ২০ কোটি টাকা দিলো গণশিক্ষা মন্ত্রণালয়

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ সেপ্টেম্বর ২০২৪, ৫:৪৩ বিকাল

Link Copied!

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২০ কোটি ৫০ লাখ টাকা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে ১৯ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়। এর আগে ২৭ আগস্ট এক কোটি ৫০ লাখ টাকার চেক প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে হস্তান্তর করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমের কাছে ১৯ কোটি টাকার চেক হস্তান্তর করেন।

এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৭৯ কোটি ৫২ লাখ ৭ হাজার ৭২২ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের