ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

পিরোজপুরে ২৩২ জন রোগীর চিকিৎসার জন্য ১ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ

প্রতিবেদক
admin
২৫ মে ২০২৪, ৫:৪৬ অপরাহ্ণ

Link Copied!

কঠিন রোগে আক্রান্ত পিরোজপুরের অস্বচ্ছলদের চিকিৎসা সাহায্যার্থে সরকার চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরে ১ কোটি ১৬ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। ২৩২ জন রোগাক্রান্তের মধ্যে এই টাকা বিতরণ করা হচ্ছে।

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, ষ্ট্রোকে প্যারালাইসড এবং থ্যালাসেমিয়া রোগীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে। সমাজসেবা অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক মো. ইকবাল কবীর জানান, উপজেলা এবং জেলা কমিটির মাধ্যমে আবেদন যাচাই-বাছাই করা হয়ে থাকে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে উল্লেখিত ৬টি রোগ নির্ণয় করে রোগীদের অথবা তাদের নিকটজনের হাতে অর্থ বরাদ্দের চেক প্রদান করা হয়।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, সরকারের এই আর্থিক সাহায্য পেয়ে শতশত রোগাক্রান্ত নারী, পুরুষ ও শিশু উপকৃত হচ্ছে এবং অনেকেই এই কঠিন রোগ থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছে।

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের টোনা গ্রামের ষ্ট্রোকে প্যারালাইজ হয়ে যাওয়া আরতী শীল সরকারের এই আর্থিক সাহার্য্যরে ৫০ হাজার টাকা পেয়ে চিকিৎসা করে সুস্থ হয়ে ঘর সংসার করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এ টাকা না পেলে চিকিৎসার অভাবে আমাকে হয়তো মরেই যেতে হতো।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ