ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ

পাহাড়-পর্বত স্বাভাবিক থাকলে আমরা ভালো থাকব : পরিবেশমন্ত্রী

প্রতিবেদক
admin
১ জুন ২০২৪, ১২:৪২ অপরাহ্ণ

Link Copied!

হিমালয়সহ পাহাড় পর্বত স্বাভাবিক থাকলে আমরা ভালো থাকবো, আমাদের বেঁচে থাকার জন্য এই পাহাড়গুলোকে সংরক্ষণ করা অপরিহার্য। জলবায়ু পরিবর্তন পর্বত, হিমবাহ এবং প্রতিবেশ ব্যবস্থার জন্য উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি করে। হিমবাহের গলে যাওয়া জীববৈচিত্র্য এবং পানির ওপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জীবিকাকে প্রভাবিত করে। এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বব্যাপী সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার তাগিদ দেয় বলেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

গতকাল (৩১ মে) শুক্রবার মাউন্ট এভারেস্ট দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে নেপাল দূতাবাস কর্তৃক আয়োজিত ‘মাউন্টেন মেমোরিজ : কানেক্টিং পিক্স অ্যান্ড পিপল’ শীর্ষক ফটোগ্রাফি প্রদর্শনী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, মেধাবী ফটোগ্রাফারদের ছবিগুলো আমাদের জীবনে প্রকৃতির গভীর প্রভাবের কথা মনে করিয়ে দেয় এবং সেই পরিবেশকে লালন ও রক্ষা করতে অনুপ্রাণিত করে। পর্বত আমাদের সীমানা পেরিয়ে নেপাল ও অন্যান্য জাতির সঙ্গে পরিবেশগত স্থায়িত্ব ও জলবায়ু স্থিতিশীলতার প্রতিশ্রুতিতে একত্রিত করে। মন্ত্রী ফটোগ্রাফারদের শিল্পকর্মের জন্য প্রশংসা করে বলেন, আপনাদের কাজ কেবল আমাদের আনন্দিত ও অনুপ্রাণিত করে না, বরং আমাদের প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভা-রি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাউদ্দিন আহমেদ এবং ফটোগ্রাফি প্রদর্শনীর কিউরেটর এনাম উল-হকও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের হাইকমিশনার, এম্বাসেডর, কূটনীতিক, পরিবেশবিদ, ফটোগ্রাফার, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা হিমালয়ের সৌন্দর্যের প্রশংসা করেন। মন্ত্রীসহ অতিথিবর্গ চিত্রপ্রদর্শনী ঘুরে দেখেন।

‘ফটোগ্রাফি প্রদর্শনী’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ২ জুন ২০২৪ পর্যন্ত সকাল ১১ টা হতে রাত ৮ টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে যা আরও বেশি লোককে পর্বতমালার মনোমুগ্ধকর ছবি ও গল্পে ডুব দেওয়ার সুযোগ দেবে।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ