ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নতুন করে কোনো ইটভাটার লাইসেন্স না : পরিবেশ উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ অগাস্ট ২০২৪, ৬:০৮ বিকাল

Link Copied!

দেশে নতুন করে কোনো ইটভাটার লাইসেন্স দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ (২১ আগষ্ট) বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা বলেন, নতুন করে কোন ইটভাটার লাইসেন্স না দেয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়া হবে। এক্ষেত্রে কোনো সহানুভূতি দেখানো হবে না। এবং ইট বানানোর মৌসুম শুরু হওয়ার আগেই এ ব্যাপারে দৃশ্যমান কার্যক্রম শুরু হবে।

এদিকে তিস্তাসহ ভারতের সাথে অভিন্ন নদীতে অধিকারের বিষয়ে সে দেশের সরকারের সঙ্গে অন্তর্বর্তী সরকার কথা বলবে বলে জানিয়েছেন পরিবেশ ও পানি উপদেষ্টা।

সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, তিস্তা পাড়ের মানুষের মতামত নিয়ে এ বিষয়ে কাজ শুরু করা হবে। তিনি বলেন, মমতা ব্যানার্জি যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছে। তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্তে যাবো।

‘ভারতের সাথে বন্ধুপ্রতীম সম্পর্ক রেখে প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে অন্তর্বর্তী সরকার,’ যোগ করেন তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের