ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ

দিনাজপুরে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর ও গাছপালা

প্রতিবেদক
admin
৩০ মে ২০২৪, ১২:০৬ অপরাহ্ণ

Link Copied!

দিনাজপুরে কালবৈশাখীর ঝড়ে উড়ে গেছে টিনের চালা, ছিঁড়ে গেছে বিদ্যুতের তার ও ভেঙে পড়েছে গাছপালা। বুধবার (২৯ মে) দিবাগত রাত দেড়টার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দিনাজপুর। যা চলতে থাকে রাত ৩টা পর্যন্ত।

এতে কয়েকটি এলাকার বেশ কিছু ঘরবাড়ির ক্ষতি হয়েছে। রাস্তার দুই ধারের গাছ ভেঙে পড়ায় দিনাজপুর-রংপুর মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ভোররাতে সেগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘রাতে আঘাত হানা কালবৈশাখী ঝড়টি তীব্র গতি নিয়ে প্রায় ৫ মিনিটের মতো স্থায়ী ছিল। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫-৬০ কিলোমিটার। পাশাপাশি প্রায় ৩০ সেকেন্ডের মতো শিলাবৃষ্টি হয়। মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১২ দশমিক ২ মিলিমিটার।’

রাত ৩টার পর দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ঘোষণা দেন জেলা প্রশাসক। তিনি বলেন, ‘ঝড়ের জন্য যাদের ক্ষতি হয়েছে তাদের সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ