ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ সকাল

Link Copied!

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের কোমরপুর বটতলা মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের রুহিলা গ্রামের জিতেন্দ্র বর্মনের ছেলে তারিনী বর্মন এবং তার স্ত্রী ইতি বর্মন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের আরোহীরা গুরুতর আহত হন। খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তারিনী বর্মনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী ইতি রানী বর্মনকে (২৮) উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাক্টরের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাক্টর ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা