ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ সকাল

Link Copied!

দিনাজপুরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা আনিসুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা আরও এক পথচারী আহত হয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে দিনাজপুর–ফুলবাড়ি মহাসড়কের সদর উপজেলার লক্ষীতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিসুর রহমান দিনাজপুর শহরের রাজবাড়ী এলাকার বাসিন্দা। তিনি ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আল ফালাহ আম-এর পরিচালক ছিলেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা আল ফালাহ আম-এর কর্মকর্তা মো. আয়াস উদ্দীন জানান, আনিসুর রহমান মোটরসাইকেলে করে অফিসের কাজে লক্ষীতলা বাজারে সংস্থাটির শাখা কার্যালয়ে যান। অফিসের কাজ শেষে শহরে ফেরার পথে লক্ষীতলা বাজার এলাকায় একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন নবী জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা