ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে ৬৫, নিখোঁজ ৩৯

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ সেপ্টেম্বর ২০২৪, ২:১৫ বিকাল

Link Copied!

সুপার টাইফুন ইয়াগি এবং এর পরবর্তী বন্যা ও ভূমিধসে ভিয়েতনামের উত্তরাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে ৩৯ জন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে দেশটির কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, টাইফুনের আঘাতে ৭৫২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫৩৬ জন কোয়াং নিনহ প্রদেশের আর হাই ফং সিটির ৮১ জন।

স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে, মঙ্গলবার সকালে লাও কাই ও ইয়েন বাই প্রদেশে থাও নদীর পানির স্তর রেকর্ড ভেঙে এক মিটার ছাড়িয়ে গেছে।

রাজধানী হ্যানয়েতে বুই ও কাউ নদীর পানি বেড়ে সর্বোচ্চ সতর্কতা স্তর তৃতীয় স্তরে পৌঁছেছে।

সোমবার রাত থেকে হ্যানয়ের রেড নদীর পানি বেড়ে যাওয়ায় শহরের অনেক এলাকা প্লাবিত হয় বলে জানিয়েছে ভিয়েতনাম নিউজ এজেন্সি।

টাইফুনে ক্ষতিগ্রস্ত ৫টি প্রদেশকে চলতি বছরের কেন্দ্রীয় বাজেট রিজার্ভ থেকে ১০০ বিলিয়ন ভিয়েতনামি ডং (প্রায় ৪ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন।

 

Facebook Comments Box

আরও পড়ুন

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের