ঢাকাসোমবার , ১০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যসহ দু’জন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ সকাল

Link Copied!

সিলেটের জৈন্তাপুরে সিলেট–তামাবিল সড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক আনসার সদস্যসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার হেমু করিচর ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মো. জিহাদ (২০) নামে এক যুবক নিহত হন। তিনি নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার হাজিগঞ্জ (পার্ট) গ্রামের নুরুল হক নূরার ছেলে এবং এশিয়া ট্রান্সপোর্ট পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-২৮৪৭) একটি যাত্রীবাহী বাসের হেলপার ছিলেন। এ দুর্ঘটনায় ওই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।

অন্যদিকে দুপুর ১২টার দিকে সিলেট–তামাবিল সড়কের হরিপুর এলাকায় গ্যাস ফিল্ডের ৭ নম্বর কূপের সামনে হাইয়েস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে হাইয়েসটি রাস্তার পাশে থাকা একটি চা দোকানে গিয়ে ধাক্কা দেয়। এ সময় চা দোকানে বসা ৭ নম্বর কূপে কর্মরত আনসার সদস্য মোস্তফা মিয়া গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। আহতদের সিলেটের ওসমনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তামাবিল হাইওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, পৃথক দুটি দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা