ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ জুলাই ২০২৪, ৩:৪৯ বিকাল

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। আজ (১৩ জুলাই) দুপুরে জেলার খানসামা ও বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন এ কথা বলেন।

মন্ত্রী খানসামা উপজেলার পাকেরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসলে প্রশাসন, জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিরা তাঁকে ফুলেল শুভেচছা জানান।
এরপর জেলা পুলিশ সদস্যরা মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন।

স্বাস্থ্যমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ, এনসিডি কর্ণার, লেবার ওয়ার্ড এবং ওটি রুম পরিদর্শন করেন। এই সময়ে স্বাস্থ্য মন্ত্রী এনসিডি কর্ণারে ব্লাড প্রেসার চেক করেন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে একটি ঔষধি গাছের চারা রোপণ করেন।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সালাহউদ্দিন আহমেদ, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এ,বি,এম, আবু হানিফ, সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন প্রমুখ।

খানসামা সদরে ২০২১ সালে উদ্বোধন হওয়া হাসপাতালে সেবা কার্যক্রমে বন্ধের বিষয়টি অবগত হয়ে এটি দ্রুত সময়ে মধ্যে চালুর আশ্বাস দেন তিনি। উপজেলা হাসপাতালে জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ঘোষণা দেন স্বাস্থমন্ত্রী।

এরআগে তিনি ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে অবস্থান করে দিনাজপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

দুটি হাসপাতাল পরিদর্শন শেষে তিনি ঠাকুরগাও হয়ে পঞ্চগড় জেলার উদ্দেশ্যে রওনা দেন।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান