ঢাকাবৃহস্পতিবার , ১৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

চিকিৎসক হত্যার প্রতিবাদে রাতের রাজপথে কলকাতার নারীরা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ অগাস্ট ২০২৪, ১১:১৩ সকাল

Link Copied!

ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের প্রথম প্রহরের আগেই নজিরবিহীনভাবে নারীদের মিছিলের সাক্ষী হয়েছে পুরো দেশ। ‘রাত দখল’ শিরোনামের কর্মসূচিতে রাজপথে নেমে এসেছেন হাজারো নারী। এছাড়াও এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এই কর্মসূচি।

কলকাতা শহর থেকে শুরু করে রাজ্যের জেলায় জেলায় প্রতিবাদে সামিল হন নারীরা। যাদবপুর, একাডেমি অব ফাইন আটর্স, কলেজ স্ট্রিটসহ উত্তর-দক্ষিণ কলকাতা- এমনকি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তি নিকেতনেও নারীরা নামেন মোমবাতি হাতে।

এসময় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জড়িতদের শাস্তির দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা। অনেকেই আবার প্রশাসনের চরম গাফিলতির অভিযোগ তোলেন। রাজ্যের স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও জানান কেউ কেউ।

গত ৯ আগস্ট রাতে উত্তর কলকাতার আর জি কর হাসপাতালে দায়িত্বরত নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠে। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে গোটা ভারত। প্রতিবাদে রাস্তায় নামেন চিকিৎসকরা; ডাক দেন কর্মবিরতির। জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

এরই মধ্যে এ মামলার দায়িত্ব পেয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা-সিবিআই। এরপরও ক্রমেই জোরালো হচ্ছে আন্দোলন। এতে চাপের মুখে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

Facebook Comments Box

আরও পড়ুন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু

শীতলপাটি-মৃৎশিল্পের পণ্য যাবে বিশ্ববাজারে: অর্থমন্ত্রী

সিলেটে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু

রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস

realme C100x Comes with Massive 8000mAh Titan Battery Built for All-Day Power

এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, ২০ লাখ নকল সিগারেট জব্দ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

Meena Bazar Fined Tk 300,000 for Displaying Tobacco Product Advertisements

তামাকজাত দ্রব্যের প্রচারণা: মীনা বাজার সুপার শপকে ৩ লাখ টাকা জরিমানা

মাঠ দখলদার ক্লাবের প্রতি গণপূর্ত-রাজউকের নতজানু নীতি বেআইনি: বিবৃতি

লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি, পাঁচ দিন পর বাড়বে প্রবণতা