ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গুরুদাসপুরে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ ডিসেম্বর ২০২৫, ৫:০৪ বিকাল

Link Copied!

নাটোরের গুরুদাসপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মো. মনছুর রহমান (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার দুপুরে বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনছুর রহমান বড়াইগ্রাম উপজেলার ধারাবারিষা ভিট কাজিপুর গ্রামের সারোয়ার হোসেনের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে মনছুর রহমান মোটরসাইকেলযোগে গুরুদাসপুর থেকে নিজ বাড়ি বড়াইগ্রামের কাজিপুর ফিরছিলেন। এ সময় হাজিরহাট মোড়ে মহাসড়ক পারাপারের সময় যাত্রীবাহী ‘রাজকীয় পরিবহন’-এর একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা