ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ ঢুকবে

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ জানুয়ারী ২০২৫, ২:৫১ বিকাল

Link Copied!

হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরুর পর গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশ করবে। জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক মহল খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি নিচ্ছে।

শনিবার (১৮ জানুয়ারি) মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআত্তি এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন গাজার যুদ্ধবিরতির এই চুক্তি অনুয়ায়ী প্রতিদিন গাজায় ৬০০টি ট্রাক প্রবেশের ব্যবস্থা করবে, যার মধ্যে ৫০টি ট্রাকে থাকবে জ্বালানি।

এরইমধ্যে গাজা-মিশর সীমান্তে অপেক্ষমান মানবিক ত্রাণভর্তি শত শত ট্রাক। দুর্ভিক্ষ এড়াতে উত্তরাঞ্চলে ত্রাণ পৌঁছানোর ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো।

লেবাননে সফরকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতির পর গাজায় বিনা বাধায় ত্রাণ সরবরাহের আশা প্রকাশ করেন।

তিনি বলেন, প্রথম দিন থেকেই আমি গাজায় যুদ্ধবিরতি, জিম্মিদের নিঃশর্ত মুক্তি, এবং মানবিক সাহায্যের প্রবেশাধিকার নিয়ে কাজ করছি। আমার বিশ্বাস, আগামীকাল আমরা এই তিনটি উদ্দেশ্যে অগ্রগতি দেখতে পাব। আর কোনো সংঘর্ষ হবে না, সাহায্য সহজে প্রবেশ করবে এবং জিম্মিদের মুক্তি শুরু হবে।

এদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনের সরকারি জোট গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত আছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

দেশটির প্রেসিডেন্ট এবং পিএ জোটের শীর্ষ নেতা মাহমুদ আব্বাসের দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকার পূর্ণ দায়দায়িত্ব নিতে যাবতীয় প্রস্তুতি শেষ করেছে ফিলিস্তিনের সরকার। এ দায়িত্ব পালনের জন্য যেসব প্রশাসনিক ও নিরাপত্তা দল প্রয়োজন, সেসব কাজও শেষ হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স