ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

করোনা ভাইরাসে আক্রান্ত বাইডেন

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জুলাই ২০২৪, ১২:০৮ বিকাল

Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ভাইরাসে আক্রান্ত। চিকিৎসকরা বাইডেনের শরীরে মারাত্মক সমস্যা চিহ্নিত করতে পারলে তিনি প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর কথা বিবেচনা করবেন বলে ঘোষণা দেয়ার পরপরই বুধবার তার শরীরে করোনা শনাক্ত হয়।

তিনি বুধবার নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে যান। করোনা শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যবহৃত উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে করে ডেলাওয়ার অঙ্গরাজ্যের উদ্দেশে রওনা দেন বাইডেন। সেখানে নিজ বাড়িতে সঙ্গ নিরোধে থাকবেন তিনি।

উড়োজাহাজে ওঠার আগে গাড়ি থেকে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ভালো বোধ করছি। এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইডেন করোনার মৃদু উপসর্গে ভুগছেন।

হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ্যঁ-পিয়েরে বলেন, বুধবার লাস ভেগাসে অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রেসিডেন্ট বাইডেনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাঁকে টিকা দেওয়া হয়েছে। তিনি করোনার মৃদু উপসর্গে ভুগছেন। বাইডেন এক্সে তার শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, সুস্থ্য না হওয়া পর্যন্ত আমার সঙ্গ নিরোধ চলবে। এ সময়ে আমি আমেরিকান জনগণের জন্যে কাজ চালিয়ে যাবো।

 

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান