ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. সর্বশেষ

উপকূলীয় প্রকল্প পরিদর্শনে সাতক্ষীরায় ইইউ প্রতিনিধি দল

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ণ

Link Copied!

সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় পরিচালিত চলমান বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল।

শুক্রবার (৭ফেব্রুয়ারি) বিকেলে ও শনিবার (৮ ফ্রেব্রুয়ারি) সকালে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে চলামান ‘পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন’ (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনের ডেভেলপমেন্ট কো-অপারেশনের প্রধান মিশাল ক্রেজ।

এসময় তিনি কৈখালী ইউনিয়নের পরানপুর গ্রামে কাঁকড়ঘাটা গ্রাম কমিটির সঙ্গে আলোচনা সভায় অংশ নেন। পরে সদস্যদের বাস্তবায়িত আইজির স্টল, ভেড়া পালন, সোনালী মুরগি পালন, ভেটকী মাছের চাষ, সেলাই কাজ, সরিষা চাষ, অক্সিনেডেট ভ্যানে মাছের পোনা পরিবহন, কাঁকড়ার ব্যবসা, ক্ষুদ্র ব্যবসার আইজিএ এবং প্রসপারিটি বাড়ির আইজিএ পরিদর্শন করেন। এর পাশাপাশি সামাজিক উন্নয়ন কেন্দ্র (কিশোরী ক্লাব) এবং মা ও শিশু ফোরামের সদস্যদের সঙ্গে আলোচনা ও প্রকল্পের কার্যক্রমের মাধ্যমে তাদের আর্থিক ও সামাজিক পরিবর্তন বিষয়ে কথা বলেন।

ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারগরি সহযোগিতার এবং নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

রেললাইনে বালুভর্তি ট্রাক উল্টে বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তিতে শত শত যাত্রী

শুধু চিকিৎসক দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ফল হবে বাংলাদেশের অন্যতম রফতানি পণ্য: কৃষিমন্ত্রী

ফেনীতে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে বাসের চাপায় স্কুলছাত্র নিহত

ঢাকাসহ ৪৫ জেলার কিছু এলাকায় হতে পারে দমকা হাওয়াসহ বৃষ্টি

পূবালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত মনজুরুর রহমান

আবারও বাড়ল স্বর্ণের দাম

রাজশাহীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত

প্রতিরক্ষা ও কৃষিতে আরও বরাদ্দ প্রয়োজন: অর্থনৈতিক বিশ্লেষক

আত্মীয়ের মরদেহ দেখতে গিয়ে সড়কে প্রাণ গেল সিএনজি যাত্রীর

Proposed Budget Risks Cheaper Tobacco and Missed Revenue Gains