ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

আন্দোলনে আহতদের চিকিৎসা-পুনর্বাসনে তহবিল হবে

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ অগাস্ট ২০২৪, ৪:০৪ বিকাল

Link Copied!

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন করতে একটা তহবিল গঠন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে নারী নেতাদের বৈঠক শেষে এসব কথা জানান তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ রয়েছে। এটা কার্যকর হচ্ছে, আমরা একটা ফাউন্ডেশন সৃষ্টি করব। যারা সাহায্য করতে আগ্রহী তাদের কাছ থেকে অর্থ নিয়ে এই কাজগুলো করব। চিকিৎসা ও পুনর্বাসনসহ সব কিছু করা হবে।

তিনি বলেন, যেহেতু ফাউন্ডেশন করতে সময় লাগছে, তাই নারীদের পক্ষ থেকে একটা দাবি উঠেছে যে, অন্তর্বর্তী একটা কিছুর ব্যবস্থা করার। যাদের চিকিৎসায় টাকার প্রয়োজন আছে, যাতে তাড়াতাড়ি তারা টাকা পেতে পারে সেজন্যও আমরা কাজ করছি।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান