ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

অভিযান চালিয়ে দেড় শতাধিক বন্যপ্রাণী উদ্ধার

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ সেপ্টেম্বর ২০২৪, ৫:৩৮ বিকাল

Link Copied!

ফার্মগেট খামারবাড়ি এলাকার মনিপুরী পাড়ার ৩নং গেট সংলগ্ন একটি পেটশপে আজ অভিযান চালিয়ে বনবিভাগ ১৩৬টি দেশীয় কাছিম উদ্ধার করেছে; যার মধ্যে রয়েছে ১৩২টি কড়িকাইট্টা, ২টি সুন্ধি কাছিম এবং ২টি বিলুপ্তপ্রায় ধুম কাছিম রয়েছে। এছাড়াও একই দোকান থেকে ২টি তিলাঘুঘু, ৬টি হিরামন তোতা এবং ৬টা মুনিয়া পাখিও উদ্ধার করা হয়েছে।

এই উদ্ধার অভিযানে বনবিভাগকে সহায়তা করে ‘সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার- সোয়ান’-এর সদস্যরা। বনবিভাগের সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ ঢাকা অঞ্চলের ওয়াইল্ড লাইফ ইন্সপেক্টর নিগার সুলতানা জানান, ‘বন সংরক্ষক; বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল মহোদয়ের নির্দেশে এই অভিযান চালানো হয়। কাছিম প্রকৃতির অংশ। বন্যপ্রাণী তথা কাছিম মুনিয়া, টিয়া, ঘুঘু প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। এদের সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। বন্যপ্রাণী সংগ্রহ, ক্রয়-বিক্রয়, লালন-পালন দণ্ডনীয় অপরাধ।’

সোয়ান এর পক্ষে সভাপতি আদনান আজাদ জানান, ‘দেশীয় প্রজাতির এইসব প্রাণী অবৈধ ও অনৈতিকভাবে পালন ও পাচার রোধ করে প্রকৃতিতে এদের সংরক্ষণ জরুরি। বনবিভাগের এই উদ্ধার কার্যক্রম সারাদেশেই চলমান থাকুক, এটাই আমাদের কাম্য।

Facebook Comments Box

আরও পড়ুন

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু