ঢাকাসোমবার , ১০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

স্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে কার্যকরভাবে গড়ে তুলতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ ডিসেম্বর ২০২৪, ৫:৫২ বিকাল

Link Copied!

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যকর করতে স্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দিয়ে কার্যকরভাবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে স্বাস্থ্য উপদেষ্টা এ কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ পরিবেশ, স্বাস্থ্যসহ বহুমাত্রিক বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব যেমন শিশুস্বাস্থ্য ও মায়েদের প্রজনন স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে, তেমনি অভ্যন্তরীণ মাইগ্রেশনের প্রবণতা বাড়ছে।’

সুইডেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘সুইডেন বাংলাদেশে স্বাস্থ্য ও মাতৃসেবাসহ নানা বিষয়ে বাংলাদেশকে সঙ্গে সহযোগিতা করে যাচ্ছে। মিডওয়াইফারি ও প্রজনন স্বাস্থ্যে সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার (সিডা) ভূমিকা বেশ প্রশংসনীয়।’

সাক্ষাৎকালে সুইডেনের রাষ্ট্রদূত বলেন, ‘৫০ বছরের বেশি সময় ধরে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক। আমাদের উন্নয়ন সহযোগিতা বহু ক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে। এখন আমরা আনন্দিত যে আমাদের বাণিজ্যিক সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণে আরও বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। আমরা আমাদের অংশীদারত্বে বড় সম্ভাবনা দেখি এবং আমাদের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা করি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি সন্ধিক্ষণে রয়েছে। গণঅভ্যুত্থান ও আন্দোলনে নিরীহ মানুষের জীবনহানির জন্য আমি গভীরভাবে দুঃখিত। অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করে সুইডেন।’

এ সময় প্রজনন স্বাস্থ্যব্যবস্থা, মিডওয়াইফারি, ওষুধ ব্যবস্থাপনা, নার্স-ডাক্তারসহ নগর স্বাস্থ্য ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়।

সাক্ষাৎকালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্যশিক্ষা বিভাগের ডিজি অধ্যাপক ডা. নাজমুল হোসেন, সুইডেন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ফেলিক্স হেলগেসন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক উদ্যোগ

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু