ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত হলো দেশের ৫ স্কুল

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জুলাই ২০২৪, ২:৩১ বিকাল

Link Copied!

পরিবেশদূষণ রোধে প্রতিটি বিভাগে দুটি করে সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত (এসইউপি) স্কুল ক্যাম্পাস বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে গ্র্যাজুয়েশন সিরিমনির মাধ্যমে এসইউপিমুক্ত করা হলো ৫টি স্কুলকে। এসইউপিমুক্ত স্কুলগুলো হলো: রংপুর জেলার রংপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও রংপুর জিলা স্কুল, ঢাকা বিভাগের লালমাটিয়া স্কুল এন্ড কলেজ, খুলনা বিভাগের সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল।

বৃহস্পতিবার (৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

দেশের আট বিভাগের যে ১৬টি স্কুলকে এসইউপিমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছিল সেগুলো হচ্ছে: ঢাকা বিভাগের লালমাটিয়া স্কুল এন্ড কলেজ, সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজ; চট্টগ্রাম বিভাগের পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ, এবং সেন্ট প্ল্যাসিডস্ স্কুল এন্ড কলেজ; বরিশাল বিভাগের বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বরিশাল জিলা স্কুল; ময়মনসিংহ বিভাগের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ময়মনসিংহ জিলা স্কুল।

এছাড়া রংপুর বিভাগের রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রংপুর জিলা স্কুল; সিলেট বিভাগের হযরত ওমর ফারুক (র:) একাডেমি ও সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়; খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল ও সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়; রাজশাহী বিভাগের লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও প্রথম আলো ট্রাস্ট পাঠশালা।

Facebook Comments Box

আরও পড়ুন

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম