ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

সারা দেশে দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগে ভুগছে ৬৫ লাখ মানুষ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ নভেম্বর ২০২৪, ১১:৪১ সকাল

Link Copied!

বাংলাদেশে দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগে ভুগছেন অন্তত ৬৫ লাখ মানুষ। সারা বিশ্বে প্রতিবছর এই রোগটি প্রাণ কেড়ে নিচ্ছে ৩০ লাখ মানুষের। বিশ্বে ৩৮ কোটি ৪০ লাখ মানুষ এই রোগে ভুগছে। আর এই রোগটিকে মৃত্যুর তৃতীয় কারণ হিসেবে বিবেচনা করা হয়।

সোমবার (২৫ নভেম্বর) বিশ্ব ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) দিবস উপলক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট টিভি হাসপাতাল আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে এই তথ্য জানানো হয়।

এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বক্ষরোগ বিশেষজ্ঞ ডা. এ. কে. এম ফাহমিদ নোমান। তিনি বলেন, ‘তৃতীয় বিশ্বের দেশগুলোতে দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগ সিওপিডির প্রভাব বেশি।’

এই রোগের ঝুঁকির কথা তুলে ধরে তিনি বলেন, ‘ধুমপান, পরিবেশ দূষণ, কলকারখানার দূষিত রাসায়ানিক বর্জ্যের কারণে এর প্রাদুর্ভাব বাড়ছে।’

সেমিনারের সভাপতির বক্তব্যে হাসপাতালের উপপরিচালক ডা. আয়েশা আক্তার বলেন, ‘ধূমপান, বায়ু দূষণ এবং অভ্যন্তরীণ ধোঁয়ার কারণে বাংলাদেশেও সিওপিডি একটি বড় ধরনের স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করছে।’

তিনি আরও বলেন, ‘অতিরিক্ত নগরায়ন ও পরিবেশ দূষণের কারণে সিওপিডির রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়া নিজের ফুসফুসকে ভালো রাখার জন্য সবাইকে সচেতন হতে হবে। এদিকে পরিবেশের উন্নতিতে বেশি করে গাছ লাগাতে হবে ও ধুমপান থেকে বিরত থাকতে হবে।’

সেমিনারে আরও বক্তব্য দেন ডা. মো, জহিরুল ইসলাম শাকিল, ডা. মো. গোলাম সারোয়ার বিদ্যুৎ ও ডা. মো. জিয়াউল করিম।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র