ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

লিবিয়া উপকূল থেকে এক সপ্তাহে ৯৭৩ অভিবাসনপ্রত্যাশী আটক : আইওএম

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জুন ২০২৪, ৬:২০ বিকাল

Link Copied!

গত এক সপ্তাহে লিবিয়া উপকূল থেকে ৯৭৩ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আন্তার্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম)। আটকদের অনেককে ফেরত পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এক বিবৃতিতে আইওএম জানিয়েছে, ১৬ থেকে ২২ জুন পর্যন্ত ওইসব অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়। এদের মধ্যে অন্তত ৪৪ জন নারী ও ২৭টি শিশু ছিল। এছাড়া ওই সময়ে লিবিয়ার উপকূল থেকে ১২ অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

আইওএমের তথ্যানুসারে, চলতি বছর এখন পর্যন্ত দেশটির উপকূল থেকে মোট ৮ হাজার ৭৫৪ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে। এছাড়া নিখোঁজ হয়েছে আরও অন্তত ৫২৮ জন। ২০২৩ সালে মোট ১৭ হাজার ১৯০ অভিবাসনপ্রত্যাশীকে লিবিয়া উপকূল থেকে আটক ও ফেরত পাঠানো হয়।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি সকারের পতনের পর থেকে ক্রমাগত নিরাপত্তাহীনতা ও অশান্তি বেড়ে চলেছে লিবিয়ায়। এর ফলে লিবিয়াসহ আফ্রিকার অন্যান্য দেশ থেকে অভিবাসনপ্রত্যাশীরা ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপীয় উপকূলের দিকে যাওয়ার চেষ্টা করে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার

ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ৪

দৌলতপুরে পদ্মার পানি বাড়ছে, পানিবন্দী ৬০ হাজার মানুষ