ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

রোগীদের আস্থা অর্জনে ডাক্তারদের আরো আন্তরিক হতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ জুলাই ২০২৪, ১১:২১ সকাল

Link Copied!

স্বাস্থ্যসেবা প্রদানে ও রোগী সাধারণের আস্থা অর্জনে ডাক্তারদের আরো আন্তরিক হতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী। গতকাল শুক্রবার ২৫০ শয্যা বিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে ডাক্তারদের উদ্দেশ্যে বক্তৃতাকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা: রোকেয়া সুলতানা এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ডাঃ রোকেয়া সুলতানা শুক্রবার জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। তিনি ২৫০ শয্যা জয়পুরহাট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী হাসপাতালের জরুরী বিভাগ এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে কর্তৃপক্ষকে আরো যত্নবান হওয়ার তাগাদা দেন।

পরে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়কের কার্যালয়ে চিকিৎসক ও অন্যান্য স্টাফদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে মিলত হন। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর একান্ত সচিব আমিনুল ইসলাম, সিভিল সাজর্ন ডাঃ রুহুল আমিন, হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারকসহ অন্যান্য চিকিৎসক ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান