ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ

রিমালে ক্ষতি প্রায় ৭ হাজার কোটি টাকা

প্রতিবেদক
admin
২ জুন ২০২৪, ৩:৪৩ অপরাহ্ণ

Link Copied!

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দেশের ২০ জেলায় ছয় হাজার ৮৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। আজ (০২ জুন) রোববার সচিবালয়ে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যে ক্ষয়ক্ষতির এ হিসাব উঠে এসেছে বলে জানান মহিববুর রহমান বলেন, আগামী ৯ জুন বৈঠক করে ক্ষয়ক্ষতির পুরো হিসাব প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে।

গত রোববার রাতে উপকূলে আছড়ে পরার ব্যাপক তাণ্ডব চালায় রিমাল। আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে স্থল নিম্নচাপে রূপ নিলেও, প্রায় ৩৬ ঘণ্টা বাংলাদেশের ভূখণ্ডে অবস্থান করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

সরকারের পক্ষ থেকে প্রাথমিক হিসাবে বলা হয়, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দেড় লাখের বেশি বাড়িঘর সম্পূর্ণ ও আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে ৩৭ লাখ মানুষ। আর কেড়ে নিয়েছে দশটি প্রাণ।

এদিন প্রতিমন্ত্রী বলেন, সব মন্ত্রণালয়কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য ক্ষয়ক্ষতি কম হয়েছে। সংবেদনশীল অবকাঠামোগুলোর ক্ষতি হয়নি। তবে পায়রা বন্দর কিছুটা ক্ষতি এবং উপকূলের বেড়িবাঁধে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

মহিববুর রহমান বলেন, এক লাখের বেশি পুকুর এবং দেড় হাজার ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এক হাজার ১৬৩টি। আর পানি সম্পদ মন্ত্রণালয়ের ৮৮৯টি স্থাপনা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ১৯টি জেলায় পাঁচ কোটি ৭৫ লাখ নগদ টাকা, ৫৫০ টন চাল, ৯ হাজার প্যাকেট শুকনো খাবার, ২০০ বান্ডিল ঢেউটিন, শিশুদের ও গো খাদ্যের জন্য দুই কোটি ৪৫ লাখ টাকা করে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ঘেরে শতশত কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে। মালিকদের সর্বোচ্চ সহায়তা করা হবে। প্রধানমন্ত্রী সবাইকে সর্বোচ্চ সহায়তার নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ