ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

রাজবাড়ীতে ১২৮ কেজি ইলিশ জব্দ, ২৭ জেলের কারাদণ্ড

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ অক্টোবর ২০২৪, ১০:৪৭ সকাল

Link Copied!

রাজবাড়ীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ শিকার করার অপরাধে ২৭ জেলেকে আটক করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১ লাখ ১৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও কয়েক জেলেকে ৮ হাজার টাকা জরিমানা ও জব্দ করা ১২৮ কেজি ইলিশ মাছ এতিমখানায় দান করে দেওয়া হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার কয়েকটি স্থানে অভিযান চালান জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ।

অভিযানে ২৭ জন জেলে আটক, ১ লাখ ১৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১২৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দ করা অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর থেকে গতকাল ২৮ অক্টোবর পর্যন্ত ১৬ দিনে জেলায় মা ইলিশ রক্ষা অভিযান চালিয়ে মোবাইল কোর্টে মোট ১৮৬ জন জেলেকে বিভিন্ন মেয়াদী কারাদণ্ড, ৯৭ হাজার ৪০০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

এছাড়াও এই ১৬দিন অভিযান চালিয়ে ইলিশ শিকারে ব্যবহৃত অবৈধ ১৩ লাখ ২৪ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ও ১ হাজার ৫৯ কেজি ইলিশ মাছ জেলেদের কাছ থেকে জব্দ করে স্থানীয় এতিমখানায় দান করে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট