ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

রাঙ্গামাটিতে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ অক্টোবর ২০২৪, ৪:৩৭ বিকাল

Link Copied!

পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশ বিস্তার রোধে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে রাঙ্গামাটি পৌরসভা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন কর্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। এসময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভার প্রশাসক নাসরিন সুলতানা, নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান, কনজারভেন্সি ইন্সপেক্টর দোলন বড়ুয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন, রাঙ্গামাটি পৌরসভা এলাকায় যাতে এডিস মশার বংশ বিস্তার করতে না পারে তার জন্য এই কর্মসূচি পালন করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ থেকে রোগীদের এলাকা চিহ্নিত করে পৌরসভায় তালিকা পাঠানো হচ্ছে। সেই তালিকা অনুসারে ওসব এলাকা সমূহে স্প্রে করা হচ্ছে। পাশাপাশি অন্য এলাকাতেও এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রথম দিনে পৌরসভার ২নং ওয়ার্ডের রিজার্ভ মুখ, ডিসির বাংলো, কারাগার, পুলিশ লাইন এলাকায় কয়েকটি টিম কাজ করছে। এর আগে জেলা প্রশাসক সম্মলেন কক্ষে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সকলকে সচেতনতার পাশাপাশি বসত বাড়ি আসেপাশে এডিস মশা জন্মাতে পারে এমন স্থানে পরিচ্ছন্ন বাখা, জমে থাকা পানি ফেলে দেয়াসহ অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসাবীর প্রতি আহবান জানানো হয়।

সিভিল সার্জন অফিসের তথ্য মতে, গত পাঁচ মাসে রাঙ্গামাটিতে ৩২ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র

Banglalink Stands with Communities During the Monsoon

জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি ভর্তুকি পুনর্বিন্যাসের আহ্বান

১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ

তামাকের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী থাকলেও আইন মানছে না অধিকাংশ প্রতিষ্ঠান

চাকরি স্থায়ীকরণের দাবিতে বিএটিবি শ্রমিকদের হুঁশিয়ারি

ধূমপায়ীদের শরীরে মিলল উচ্চমাত্রার মাইক্রোপ্লাস্টিক

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২