ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মেহেরপুরে বজ্রপাতে পৃথক স্থানে ২ জনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ অক্টোবর ২০২৪, ৪:০৬ বিকাল

Link Copied!

মেহেরপুরে পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে সদর উপজেলার দফরপুর ও সোনাপুর গ্রামে পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দফরপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রাফিজ (২৩) এবং সোনাপুর গ্রামের আব্দুর রশিদ। আহত হয়েছেন সোনাপুর গ্রামের আব্দুল মান্নান। তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার আগে আকস্মিক বৃষ্টি শুরু হয় মেহেরপুরের কিছু গ্রামে। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে। সদর উপজেলার দফরপুর গ্রামের রাফিজ কবুতর পালন করেন। মাঠে যান কবুতরের খোঁজে। সেখানে তিনি বজ্রপাতের শিকার হন। সন্ধ্যার পর তার দগ্ধ লাশ উদ্ধার করে স্থানীয়রা।

অপরদিকে, একই উপজেলার সোনাপুর গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন আব্দুর রশিদ ও আব্দুল মান্নান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে আব্দুর রশিদের মৃত্যু হয় এবং আব্দুল মান্নান আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমানুল্লাহ আল বারী বজ্রপাতে পৃথক দুটি স্থানে দুজন নিহত ও একজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর