ঢাকাসোমবার , ১০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ ডিসেম্বর ২০২৪, ৪:০৩ বিকাল

Link Copied!

‘যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোনারগাঁওয়ে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২ দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মসুচির পরিচিতি ও মডিউল-০১ বিষয়ের ২ দিনের প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোনারগাঁও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরে উপ-পরিচালক ভিকরুন নেছা, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ তিথী।

এছাড়া ও উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। ২ দিনব্যাপি এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্য সহকারি, পরিবার কল্যাণ সহকারি ও মাতৃত্বকালীণ সুবিধাভোগীসহ ৮৪ জন প্রশিক্ষনার্থী এ কর্মশালায় অংশগ্রহন করেন। প্রশিক্ষণ কর্মশালায় গর্ভবতী মায়ের গর্ভকালীন ৪ মাস থেকে শুরু করে শিশুর জন্মের প্রথম ১ হাজার দিনকে প্রাধান্য দিয়ে ৪ বছর বয়স পর্যন্ত মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি চাহিদাপূরণ ও বুদ্ধিবৃত্তিক বিকাশের উদ্দ্যেশ্যে এই কর্মসূচিটি প্রণয়ন করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক উদ্যোগ

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু