ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

‘মানবাধিকার শেখানো মানুষেরাই গাজায় মানবাধিকার লঙ্ঘন করছে’

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ অগাস্ট ২০২৫, ১০:১৭ সকাল

Link Copied!

বিশ্বজুড়ে মানবাধিকারের পাঠ দেওয়া দেশগুলোর নীরবতা এবং দ্বিচারিতার সমালোচনা করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যেসব শক্তিশালী দেশ সবসময় মানবাধিকারের কথা বলে, তারাই এখন নীরব কিংবা প্রত্যক্ষভাবে এ লঙ্ঘনের সঙ্গে জড়িত।

শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এর আলোচনায় বক্তারা এ মন্তব্য করেন। ‘মডারনিটি অ্যান্ড রিলিজিয়ন: ইন্টারেকশন অ্যান্ড কন্টেস্টেশন’ শীর্ষক সেশনে তারা বলেন, পশ্চিমাদের মানবাধিকার ধারণা গাজায় এসে কার্যকর হচ্ছে না। নিজেদের স্বার্থের বিপরীতে গেলে তারা মানবাধিকার লঙ্ঘন করতেও কুণ্ঠাবোধ করে না।

মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী অধ্যাপক ড. মাজলি বিন মালিক বলেন, “গাজায় যা ঘটছে তা নিঃসন্দেহে মানবাধিকার লঙ্ঘন। অথচ যারা মানবাধিকারের বিষয়ে বিশ্বকে বারবার শিক্ষা দেয়, গাজাকে তারা যেন দেখতেই পাচ্ছে না।”

বক্তারা আরও বলেন, গাজার বিষয়ে শক্তিশালী দেশগুলোর নীরবতা আধুনিক সভ্যতার অন্ধকার দিককে উন্মোচন করছে।

আলোচনায় অংশ নেন লাহোর ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মারইয়াম ওয়াসিফ খান, আরিজোনা স্টেট ইউনিভার্সিটির শিক্ষক ড. ইয়াসমিন সাইকিয়া, কোরিয়ার কিয়ন হি ইউনিভার্সিটির অধ্যাপক ড. অ্যালেক্স গুয়াং লি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সায়েদ নিজার। সেশনটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শাফি মো. মোস্তফা।

Facebook Comments Box

আরও পড়ুন

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা