ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ময়মনসিংহে সাড়ে ৩৫ হাজার ব্যাগ রক্ত সরবরাহ করেছে বাঁধন

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০ সকাল

Link Copied!

ময়মনসিংহ অঞ্চলে গত ২৪ বছরে সর্বমোট ৩৫ হাজার ৪২৫ ব্যাগ বিশুদ্ধ রক্ত সরবরাহ করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) জোনাল পরিষদ। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বাঁধনের বাকৃবি জোনের কার্যালয়ে সংগঠনটির কার্যক্রম শুরুর ২৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান বাকৃবি জোনের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার ফেরদাউস রিফাত।

তিনি বলেন, বাকৃবি জোনের মাধ্যমে ৫৬ হাজার ৮৮১ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিতে সক্ষম হয়েছি।

এসময় দিবসটি উপলক্ষে বিভিন্ন খেলাধুলা ও অনলাইন কুইজে মেতে উঠেন বাকৃবির বাঁধনকর্মীরা।

বাঁধন বাকৃবি জোনের সভাপতি সোয়েব মীম বলেন, ময়মনসিংহ একটি থ্যালাসেমিয়াপ্রবণ অঞ্চল। প্রায় প্রতিদিনই থ্যালাসেমিয়া রোগীর জন্য আমাদের রক্ত সরবরাহ করতে হয়। সম্মানিত রক্তদাতারাই আমাদের সংগঠনের প্রাণ। আমরা আশাকরি আগামী দিনগুলোতে মানবতার সেবায় রক্তদাতারা সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।

বাঁধনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. শামীম গাজী বলেন, ‘একের রক্ত অন্যের জীবন, রক্ত হোক আত্মার বাঁধন’ এই মূলমন্ত্রকে সামনে রেখে বাঁধন বাকৃবি জোনের কার্যক্রম শুরুর ২৪ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে বাকৃবি জোনের অন্তর্গত সকল হল ইউনিটের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের বাঁধন কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, বাঁধন রক্তদানের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রক্ত তো অনেক পাওয়া যায়, কিনতেও পাওয়া যায়। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি বাঁধনের রক্ত সর্বোচ্চ বিশুদ্ধ রক্ত। আশা করব সংগঠনটির সাবেক ও নতুন সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাঁধন অনেক দূর এগিয়ে যাবে।

এসময় বাঁধন বাকৃবি জোনের সভাপতি সোয়েব মীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল্লাহ, বাঁধনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. শামীম গাজীসহ বাকৃবি জোনের উপদেষ্টা, ১৩টি হল ইউনিট ও ১টি হল পরিবারের বাঁধনকর্মী ও নেতারা।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র