ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বাণিজ্য বহুমুখীকরণে চামড়া শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ : বাণিজ্য উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ অক্টোবর ২০২৪, ১:১১ বিকাল

Link Copied!

বাণিজ্য বহুমুখীকরণে চামড়া শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই শিল্পের অনেক সম্ভাবনা আছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল (৬ অক্টোবর) রবিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফিনিশড লেদার,লেদারগুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন এর সাথে মতবিনিময় শেষে প্রেস ব্রিফকালে তিনি একথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, চামড়া শিল্পের নানাবিধ সম্ভাবনার পাশাপাশি কিছু সমস্যাও আছে। আমরা তাদের (ব্যাবসায়ী) সাথে আলোচনা করেছি। তাদের ট্যানারি শিফট করা হয়েছে সাভারে। ওখানকার পরিবেশ,অর্থায়ন এবং বিদেশে রপ্তানির ক্ষেত্রে সার্টিফিকেশন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। মোট কথা আমরা চামড়াজাত দ্রব্য ও ফুটওয়্যার শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি।

চামড়া শিল্পকে সম্পূর্ণ দেশীয় উল্লেখ করে তিনি বলেন, এর কাঁচামাল দেশীয়,গার্মেন্টস এর জন্য বিদেশ থেকে সুতা আনতে হয় তুলা আনতে হয়। চামড়া শিল্পের সাথে মৎস্য ও প্রাণিসম্পদ এর লিংকআপ রয়েছে। আমরা এটাকে উৎসাহিত করবো।

এসময় উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা,পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ,বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ সফিউল্লাহ,ট্যানার্স এসোসিয়েশন এর সভাপতি শাহিন আহমেদ, বাংলাদেশ ফিনিশড লেদার গুডস এসোসিয়েশন এর সভাপতি মহিউদ্দিন আহমেদ মাহিন।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর