ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বাংলাদেশে সহিংসতায় ৩২ শিশু নিহত : ইউনিসেফ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ অগাস্ট ২০২৪, ৩:৩২ বিকাল

Link Copied!

দেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ৩২ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। শুক্রবার (২ আগস্ট) ইউনিসেফ এক বিবৃতিতে এ তথ্য জানায়।

ইউনিসেফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরা এক বিবৃতিতে বলেন, ইউনিসেফ নিশ্চিত করেছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতার ঘটনায় জুলাই মাসে কমপক্ষে ৩২ জন শিশু নিহত হয়েছে। আরও অনেক শিশু আহত হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে। এ এক ভয়াবহ ক্ষতি। ইউনিসেফ সকল ধরনের সহিংসতার প্রতি নিন্দা জানায়। ইউনিসেফের পক্ষ থেকে আমি, শোকাহত পরিবারগুলির প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই৷

বিবৃতিতে আরও বলা হয়, ইউনিসেফ শিশুদের যেকোনো ধরনের আটক বন্ধের আহ্বান জানিয়েছে। এর অর্থ হল শিশুদেরকে নিছক কোনো জায়গায় তাদের উপস্থিতির ভিত্তিতে বা তাদের ব্যাকগ্রাউন্ড, ধর্ম, বা তাদের পরিবারের সদস্যদের কার্যকলাপ বা বিশ্বাসের কারণে গ্রেপ্তার বা আটক করা যাবে না। শিশু ও তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তারা আওয়াজ তোলার সময় তাদের সুরক্ষিত রাখা উচিত।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান