ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বন্যার্তদের সহায়তার পণ্যসামগ্রীতে সীমিত মুনাফা করার আহ্বান এফবিসিসিআইর

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ অগাস্ট ২০২৪, ১১:৩৭ সকাল

Link Copied!

বন্যার্তদের সহায়তায় শুকনো খাদ্য ও জরুরি পণ্যসামগ্রীতে সীমিত মুনাফা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে এফবিসিসিআই। আজ (২৫ আগস্ট) রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। একইসঙ্গে তিনি ব্যবসায়ী সম্প্রদায় ও শিল্পগোষ্ঠীসমূহকে বন্যার্তদের সহায়তায় আরও উদার হওয়ার অনুরোধ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের বেশকিছু জেলা ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। অসহায় ও দরিদ্র বন্যার্তদের সহায়তায় ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন। দেশের সর্বস্তরের মানুষ, ছাত্রসমাজ, ব্যবসায়ী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বন্যাদুর্গত এলাকায় চিড়া, মুড়ি, গুড়, চিনিসহ শুকনো খাদ্যসামগ্রী, ঔষধ, স্যালাইন, শিশুখাদ্য, বিশুদ্ধ পানি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির পণ্যে দাম কম নেওয়ার আহ্বান জানায় এফবিসিসিআই।

ভয়াবহ বন্যার এই পরিস্থিতিতে, চিড়া, মুড়ি, গুড়, চিনিসহ শুকনো খাদ্যসামগ্রী, ঔষধ, স্যালাইন, শিশুখাদ্য, বিশুদ্ধ পানি এবং জরুরী পণ্যসামগ্রী বেচাকেনায় খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের অতি সীমিত মুনাফা করার আহ্বান জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

Facebook Comments Box

আরও পড়ুন

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের