ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বন্যার্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী-নগদ অর্থ প্রদান

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ সেপ্টেম্বর ২০২৪, ৫:২৬ বিকাল

Link Copied!

চলমান বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচির অধীনে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় চাঁদপুর সেনা ক্যাম্প থেকে জলাবদ্ধতা ও বন্যা দুর্গত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, রবি শস্যবীজ ও প্রতিটি পরিবারকে নগদ অর্থ দেয়া হয়। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে হাজীগঞ্জ উপজেলার মালীগাঁও হাইস্কুল মাঠে বন্যার্তদের মাঝে গৃহ সামগ্রী ও বীজ বিতরণ করা হয়েছে।

গৃহ নির্মাণ সামগ্রী, রবি শস্যবীজ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মো. মোয়াজ্জেম হোসেন, পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল, উপজেলা কৃষি অফিসার দিলরুবা খানম ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নাসির, মালীগাঁও হাইস্কুলের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন প্রমুখ।

হাজীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে এ এলাকায় জানমালের বেশ ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়। গত ২৪ আগস্ট থেকে চাঁদপুর সেনা ক্যাম্প থেকে হাজীগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণে ত্রাণ বিতরণ অভিযান পরিচালনা করে আসছে।

চাঁদপুর সেনা ক্যাম্প সূত্র জানিয়েছে, জলাবদ্ধতা ও বন্যা দুর্গতদের মাঝে এ গৃহ নির্মাণ সামগ্রী, রবি শস্যবীজ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম চাঁদপুরের অন্যান্য উপজেলাতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু