ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

পিরোজপুরে ২৭২ জন রোগীর সু-চিকিৎসায় ১ কোটি ৩৬ লক্ষ টাকা অনুদান

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ জুলাই ২০২৪, ১২:১৮ বিকাল

Link Copied!

পিরোজপুর, জেলায় সদ্য সমাপ্ত অর্থ বছরে ২ শত ৭২ জন কঠিন রোগে আক্রান্তদের সু-চিকিৎসার লক্ষ্যে সরকার ১ কোটি ৩৬ লক্ষ টাকা অনুদান দিয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালকের কার্যালয় প্রতি রোগীর জন্য ৫০ হাজার টাকার চেক রোগীদের অথবা তাদের নিকটজনের হাতে তুলে দিয়েছে। ২০২৩ সালের ১ জুলাই হতে গত ৩০ জুন পর্যন্ত জেলার ৭ উপজেলার ২ শত ৭২ জন আর্থিকভাবে অস্বচ্ছল ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীর সু-চিকিৎসার জন্য এ টাকা অনুদান দেয়া হয়।

সমাজসেবা অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক মোঃ ইকবাল কবীর জানান ,৪টি কিস্তিতে গত অর্থ বছরে ১ কোটি ১৬ লক্ষ টাকা ছাড়াও ২০ লক্ষ টাকার ১টি বিশেষ বরাদ্দও এসেছে। তিনি বলেন এ অর্থ বিতরণের নীতিমালা অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে আবেদনগুলো যাচাই বাছাই করে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীর রোগ নিশ্চিত হয়ে এ অর্থ প্রদান করা হয়।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান সরকারের এ আর্থিক সাহায্য পেয়ে শত শত অস্বচ্ছল রোগাক্রান্ত নারী পুরুষ ও শিশু উপকৃত হচ্ছে এবং অনেকেই এ কঠিন রোগ থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছে।

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের টোনা গ্রামের লিভার সিরোসীস রোগে আক্রান্ত প্রহলাদ শীল বলেন, সু-চিকিৎসার অভাবে ধীরে ধীরে যখন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং আমার পরিবারের সকলেই আমার বাঁচার আশা ছেড়ে দিয়েছিল তখনই সরকারের এ আর্থিক সাহায্যের ৫০ হাজার টাকা পেয়ে সু-চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে সংসারের জন্য আয় রোজগার করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এ টাকা না পেলে চিকিৎসার অভাবে আমাকে মরেই যেতে হত।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান