ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল খাইবার পাখতুনখোয়া থেকে লাহোর!

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ অগাস্ট ২০২৪, ২:২৭ বিকাল

Link Copied!

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির খাইবার পাখতুনখোয়ার (কেপি) কিছু অংশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এটি অনুভূত হয় পাকিস্তান সময় সকাল ১০টা ৫৬ মিনিটে। এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এবং এর গভীরতা ছিল ২১৫ কিলোমিটার

বৃহস্পতিবার (২৯ আগস্ট) পাকিস্তান আবহাওয়া বিভাগের (পিএমডি) বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান আবহাওয়া বিভাগের (পিএমডি) বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪ এবং এটি অনুভূত হয় পাকিস্তান সময় সকাল ১০টা ৫৬ মিনিটে।

পিএমডির ওয়েবসাইটে বলা হয়েছে, এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এবং এর গভীরতা ছিল ২১৫ কিলোমিটার।

ডন নিউজের খবর অনুসারে, মারদান, মালাকান্দ, হাঙ্গু, বুনের, শাংলা, দির এবং চরসাদ্দাসহ কেপির বিভিন্ন শহরে কম্পন অনুভূত হয়েছে। ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং লাহোরেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। তবে এতে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের