ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

নাটোরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু

প্রতিবেদক
admin
১ জুন ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ণ

Link Copied!

নাটোর, জেলার প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে। আজ (০১ জুন) শনিবার সকাল নয়টায় নাটোর সদর উপজেলার রাণী ব্রজ সুন্দরী স্বাস্থ্য কেন্দ্রে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম এবং সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান।

এ সময় সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান বলেন, ভিটামিন ‘এ’ গ্রহণ করা হলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হওয়ার পাশাপাশি দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মেধাবী জাতি গঠনে ভিটামিন ‘এ’ সহায়ক ভূমিকা পালন করবে। তাই সকল অভিভাবকের উচিৎ নির্ধারিত বয়সের শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো। কার্যক্রমের সফল বাস্তবায়নের প্রশাসনিক মনিটরিং কার্যক্রম দিনব্যাপী অব্যাহত থাকবে
জেলার মোট দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৯২ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৩ হাজার ৩৩ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জেলার এক হাজার ৩৮৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। এ কার্যক্রমে ১৪২জন স্বাস্থ্য সহকারী, ১৯৬জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এবং দুই হাজার ৭৭৬জন স্বেচ্ছাসেবক নিয়োজিত আছেন। এছাড়া রেল ষ্টেশন এবং দুইটি বাস টার্মিনালে তিনটি ভ্রাম্যমাণ টিম কাজ করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ