ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

দিনাজপুরে ধানের ভরা মৌসুমে আকাশছোঁয়া দাম

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জানুয়ারী ২০২৬, ১:৫৮ বিকাল

Link Copied!

ধানের ভরা মৌসুমে দিনাজপুরে সুগন্ধি ধান ও চালের দাম উঠেছে আকাশছোঁয়া পর্যায়ে। বৈরী আবহাওয়ার কারণে ধানের ফলন কম হওয়ায় দেশের বাজারে চালের সরবরাহে প্রভাব পড়েছে।

উত্তরের জেলা দিনাজপুর দেশের অন্যতম চাল প্রধান জেলা। বিশেষ করে সুগন্ধি চিনিগুড়া চালের জন্য খ্যাতি রয়েছে এ জেলার। চলতি মৌসুমে চিনিগুড়া ধান কেজিপ্রতি ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত বছরের তুলনায় ৩০ থেকে ৪০ টাকা বেশি।

শুধু তাই নয়, পিঠা বানানোর জন্য ব্যবহৃত চিনিগুড়া চালের খুদও এবার বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। গত বছর ৩০-৩৫ টাকায় বিক্রি হলেও এবার খুদ বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

ব্রি-৩৪ (চিনিগুড়া) ধানের বস্তার দামও হাট বাজারে বেড়ে হয়েছে। গত বছর ৭৬ কেজির বস্তা ৪২০০ থেকে ৪৩০০ টাকায় বিক্রি হলেও এবার একই ধান কিনতে হচ্ছে ৫৭০০ থেকে ৫৮০০ টাকায়। ব্যবসায়ীরা জানান, ধানের কম ফলন ও সরবরাহের কারণে চালের বাজারেও দাম বৃদ্ধি পেয়েছে।

কৃষকরা জানান, বৈরী আবহাওয়ার কারণে এক বিঘা জমিতে গত বছর ২০ মণ ধান উৎপাদন হলেও এবার সেই জমিতে মাত্র ১২-১৪ মণ ধান হয়েছে। ফলে ধানের দাম বেশি হলেও কৃষকের আয় কম।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর দিনাজপুরে ১ লাখ হেক্টর জমিতে চিকন ও সুগন্ধি জাতের ধান আবাদ হয়েছে। মোট চাল উৎপাদন হয়েছে ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন। অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) আনিছুজ্জামান জানান, ফলন কম হলেও ধানের উচ্চ দামের কারণে কৃষকরা কিছুটা লাভবান হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট