ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

তিস্তার পানি বৃদ্ধিতে নীলফামারীতে বন্যার শঙ্কা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২৬, ১১:০৯ সকাল

Link Copied!

উজানের ঢল ও টানা ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু হয়েছে এবং প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৪ মিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ নদীর পানি বর্তমানে বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। একই সঙ্গে জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাগুলোও প্লাবনের ঝুঁকিতে রয়েছে।

টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন বলেন, তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ইতোমধ্যে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। পানি আরও বাড়লে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ঢল ও বৃষ্টির কারণে তিস্তার পানি বেড়ে সকাল ৯টায় বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। তবে পানি আরও বাড়তে পারে বলে তিনি সতর্ক করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

শুধু খাবার নয়, যেসব কারণে বাড়ছে খারাপ কোলেস্টেরল

পাঁচ দিনজুড়ে বৃষ্টি-বজ্রপাতের আভাস, সবচেয়ে বেশি বৃষ্টি কোথায়?

কাজের ফাঁকে নাচের বিরতি বাড়াবে আপনার মানসিক শক্তি

১০ বছর ধরে বাঁশের সাঁকোয় চলাচল, নতুন সেতুর অপেক্ষায় ১০ গ্রামের মানুষ

বিলুপ্তির দ্বারপ্রান্তে বাংলাদেশের রেংমিটচা ভাষা

কৃষিজমি রক্ষায় টেকসই আবাসন নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

গাইবান্ধায় ধানবোঝাই ভটভটির ধাক্কায় ভ্যানচালক নিহত

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে, নিয়োগ পাবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী

জামালপুরে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস

সার সংকটে মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশের খাদ্য উৎপাদন: জাতিসংঘ

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ