ঢাকারবিবার , ২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

তামাক নিয়ন্ত্রণে আমরা উল্টো পথে চলছি

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ মে ২০২৪, ৪:৫০ বিকাল

Link Copied!

প্রধানমন্ত্রী ২০১৬ সালে একটা অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন, ২০৪০ সালের মধ্যে আমরা তামাকমুক্ত হবো। এরইমধ্যে তিন ভাগের এক ভাগ সময় চলে গেছে। এর মধ্যে তামাক লাল থেকে কমলা শ্রেণিতে নেমেছে। মানে আমরা উল্টো পথে চলছি বলেছেন, উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা’র (উবিনীগ) নির্বাহী পরিচালক ফরিদা আখতার।

বৃহস্পতিবার (৩০ মে) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ‘তামাক কারখানা: পরিবেশ আইনের প্রায়োগিক সীমাবদ্ধতা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ তামাকবিরোধী জোট, তামাকবিরোধী নারী জোট ও ডব্লিউবিবি ট্রাস্ট যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

ফরিদা আখতার বলেন, আইনের মধ্যেই ছাড় দেওয়া হচ্ছে। ইউনিয়ন পরিষদ থেকে একটা সার্টিফিকেট নিলে জর্দার কারখানা করা যায়। তামাক পাতা তুলতে গিয়ে শ্রমিকদের নানা ধরনের চর্মরোগ হচ্ছে। তামাক বাগানগুলোতে বিকলাঙ্গ শিশু জন্মের পরিমাণ বেড়েছে।

আলোচনা সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডব্লিউবিবি ট্রাস্টের হেড অব প্রোগ্রাম সৈয়দা অনন্যা রহমান। মূল প্রবন্ধে তিনি বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইনটি দীর্ঘদিন ধরে সংশোধনের প্রক্রিয়া আটকে রয়েছে। জনস্বাস্থ্য বিষয়কনীতিগুলো সুরক্ষায় গ্রহণ করা হচ্ছে না কোনও সমন্বিত পদক্ষেপ। এসব সংকটে প্রতিনিয়ত লম্বা হচ্ছে মানুষের মৃত্যুর মিছিল। ‘পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩’ সংশোধন করে তামাকের মতো ক্ষতিকর পণ্যকে পুনরায় লাল তালিকাভুক্ত করা জরুরি।

তিনি বলেন, তামাকজাত দ্রব্যের মতো স্বাস্থ্যহানিকর পণ্য উৎপাদনকারী কারখানা লাল তালিকার অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে মহাখালী ডিওএইচএসের মতো জনবহুল আবাসিক এলাকায় কারখানা স্থাপন করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। কারখানা থেকে নির্গত ধোঁয়া প্রতিনিয়ত জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, এ প্রতিষ্ঠানটি ১৯৯৭ সালে প্রণীত পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুসারে লাল ক্যাটাগরির অন্তর্ভুক্ত ছিল। সেটিকে কোন বিবেচনায় ২০২৩ সালে থেকে লাল থেকে কমলা ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে তা প্রশ্ন সাপেক্ষ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর নির্বাহী পরিচালক ডা. লেলিন চৌধুরী বলেন, তামাকসংক্রান্ত আইন সংশোধন করতে হবে এবং তা প্রয়োগ করতে হবে। তবে এই আইন যারা প্রয়োগ করবেন, তাদেরই অনেক সময় ধূমপান করতে দেখা যায়। ২০৪০ এর মধ্যে আমরা তামাকমুক্ত দেশ গড়বো, তার কোনও লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না।

এ সময় তিনি তামাক নিয়ন্ত্রণের একটি সংশোধিত রোড ম্যাপ তৈরি এবং নিরপেক্ষ সেল গঠনের দাবি জানান।

পরিবেশ বাঁচাও আন্দোলনের সহ-সাধারণ সম্পাদক এম এ ওয়াহেদ রাসেলের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন— পবার সহসভাপতি হাফিজুর রহমান ময়না, সম্পাদক সৈয়দ মাহবুবুল আলম তাহিন, বাংলাদেশ তামাকবিরোধী জোটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী হেলাল আহমেদ, ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটির বাংলাদেশের সমন্বয়ক জীবন কুমার সরকার, সূচনা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু