ঢাকারবিবার , ২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা পেল টিসিআরসি

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুন ২০২৪, ৮:২৮ সকাল

Link Copied!

দেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় “তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা ২০২৪”এ ভূষিত হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণা সেল টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি)।

গতকাল ৩১ মে ২০২৪ শুক্রবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ এর অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন টিসিআরসিকে এই সম্মাননা পদক ও সার্টিফিকেট তুলে দেন। টিসিআরসির পক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. গনেশ চন্দ্র সাহা ও টিসিআরসির প্রকল্প ব্যবস্থাপক ফারহানা জামান লিজা এ সম্মাননা গ্রহণ করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল কর্তৃক ‘বেসরকারি সংস্থা/প্রতিষ্ঠান’ ক্যাটাগরিতে টিসিআরসিকে এই সম্মাননা প্রদান করে হয়েছে।

উল্লেখ্য, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অন্যতম একটি গবেষণা সেল টিসিআরসি গঠনের পর থেকেই তামাক নিয়ন্ত্রণে গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তামাক নিয়ন্ত্রণের কার্যক্রমের মধ্যে- তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বৃদ্ধি, ধোয়াবিহীন তামাক এবং ই-সিগারেট সংক্রান্ত গবেষাকার্য সম্পাদন করছে। যা তামাক নিয়ন্ত্রণে নীতিনির্ধারণী পর্যায়ে উল্লেখযোগ্য অবদান রাখছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু