ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গুরোধে সিসিকের অভিযান, একদিনে জরিমানা লাখ টাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
২ অক্টোবর ২০২৪, ৪:২৭ বিকাল

Link Copied!

সিলেটে ডেঙ্গুরোধে মাঠে নেমেছে সিসিক। এডিস মশার লার্ভা পেলেই কঠোর অবস্থানে যাবে তারা। বুধবার (০২ অক্টোবর) দুপুরে মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ভার্থখলা ও কদমতলী এলাকায় ডেঙ্গুরোধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা।

অভিযানকালে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সিলেটের কীটতত্ত্ববিদ মো. নজরুল ইসলাম, সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নেহার রঞ্জন পুরকায়স্থসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানকালে এডিস মশার লার্ভা পাওয়ায় চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অসহযোগিতার জন্য একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি স্যানিটারি দোকান ও একটি টায়ারের দোকানে এডিস মশার লার্ভা পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে জরিমানা আদায়ের পাশাপাশি দোকানগুলোর মালিককে সতর্ক করা হয়। এছাড়া তাৎক্ষণিক এসব লার্ভা ধ্বংস করা হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, যতদিন পর্যন্ত এডিস মশার লার্ভা পাওয়া যাবে, ততদিন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এডিসের লার্ভা ধ্বংসে বাসা-বাড়িতে অভিযান চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা ডেঙ্গু রোধে সতর্ক অবস্থায় আছি। নিয়মিত অভিযান চালাচ্ছি। মানুষকে সচেতন করতে মাইকিংয়ের পাশাপাশি লিফলেটও বিতরণ করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে অবশ্যই বাসা-বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে সে ব্যাপারে নগরবাসীকে সতর্ক থাকতে হবে।’

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র