ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

টিকা গ্রহণের পর ১৫ ছাত্রী অসুস্থ, আতঙ্কই মূল কারণ বলছেন চিকিৎসক

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ অক্টোবর ২০২৪, ১০:৫২ সকাল

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার পর ১৫ জন কিশোরী শিক্ষার্থীর অসুস্থতার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তাদের গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ হওয়া শিক্ষার্থীরা গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ডা. নুরুল হক প্রি-ক্যাডেট স্কুলের ছাত্রী।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, টিকা দেওয়ার পর শিক্ষার্থীরা শ্বাসকষ্ট ও অন্যান্য উপসর্গ অনুভব করে। দ্রুতই একে একে ১৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

নিবেদিতা গুণ নামে এক ছাত্রীর বাবা বলেন, টিকা নেওয়ার কিছুক্ষণ পরেই আমার মেয়ের মাথাব্যথা শুরু হয়। এরপর বিদ্যালয়ের আরও অনেক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে, ফলে সবাইকে হাসপাতালে নেওয়া হয়।

তবে গাইবান্ধার সিভিল সার্জন ডাক্তার কানিজ সাবিহা বলেন, এইচপিভি টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেওয়ার পরপরই শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে, যা তাদের অসুস্থতার কারণ হতে পারে। আধা ঘণ্টার মধ্যেই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়।

Facebook Comments Box

আরও পড়ুন

১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ

তামাকের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী থাকলেও আইন মানছে না অধিকাংশ প্রতিষ্ঠান

ধূমপায়ীদের শরীরে মিলল উচ্চমাত্রার মাইক্রোপ্লাস্টিক

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

শব্দদূষণে অতিষ্ঠ কুমিল্লাবাসী, মানছে না নতুন বিধিমালাও

খুলনায় পিকআপ-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক উদ্যোগ

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪