ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. সর্বশেষ

জাতীয় পরিবেশ পদক পাচ্ছে ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান

প্রতিবেদক
admin
২৯ মে ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ণ

Link Copied!

পরিবেশের ক্ষেত্রে অবদানের জন্য এবার জাতীয় পরিবেশ পদক পাচ্ছে যশোরের বিভিন্ন সড়কের পাশে হাজার হাজার গাছের চারা রোপণ করা বৃক্ষপ্রেমী মানুষ আবদুল ওয়াহিদ সরদার সহ ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান। সম্প্রতি এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।

ব্যক্তি পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে যশোরের মো. আব্দুল ওয়াহিদ সরদার, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচারে ঢাকার মুহাম্মদ রকিবুল আহসান রনি (আহসান রনি) এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন এবার জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন।

প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে মৌলভীবাজার পৌরসভা এবং পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচারের ক্ষেত্রে পরিবেশ পদক পাচ্ছে আরণ্যক ফাউন্ডেশন।

গেজেটে বলা হয়, জাতীয় পরিবেশ পদক নীতিমালা অনুসারে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৩’ দেওয়ার জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

এ নীতিমালা অনুযায়ী প্রতিটি ক্যাটাগরিতে পদক প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য ২২ ক্যারেটমানের ২ তোলা ওজনের স্বর্ণের বাজার মূল্য এবং নগদ ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদ দেওয়া হবে বলেও এতে জানানো হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ