ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

চট্টগ্রাম মেডিকেলে চালু হচ্ছে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬ সকাল

Link Copied!

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এই ওয়ার্ডে রোগী ভর্তির মাধ্যমে কার্যক্রম শুরু হবে।

চমেক হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, ‘হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। এ অবস্থায় সাধারণ ওয়ার্ডে রোগীর স্থান সংকুলান হচ্ছে না। তাই এখন থেকে সরাসরি বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ডে রোগী ভর্তি করা হবে। এই ওয়ার্ডে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা সেবা প্রদান করবেন।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো কোভিড ওয়ার্ডটিকে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ডের জন্য প্রস্তুত করা হয়েছে। এতে ৪৫টি শয্যার ব্যবস্থা আছে। প্রতি শিফটে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে নার্স ও স্বাস্থ্যকর্মীরা এখানে সেবা দেবেন।

চট্টগ্রামে গতকাল পর্যন্ত ৯৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্যে নগরীতে ৫৩৯ এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪০৪ জন। অন্যদিকে মৃত্যু হয়েছে ১২ জনের। এর মধ্যে চলতি সেপ্টেম্বরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৪৫ জন এবং মারা গেছেন ৭ জন।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র