ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

গ্রিসের ক্রিট উপকূলে বাংলাদেশিসহ প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জানুয়ারী ২০২৬, ২:০৩ বিকাল

Link Copied!

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে পৃথক দুই অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড ও উদ্ধারকারী সংস্থা। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের চেষ্টা করার সময় এসব নৌকা বিপদের মুখে পড়েছিল।

গ্রিক কোস্টগার্ড জানায়, অতিরিক্ত যাত্রীবোঝাই ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা একাধিক নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে নারী ও শিশুসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। উদ্ধার শেষে সবাইকে নিকটস্থ নিরাপদ বন্দরে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃত অভিবাসনপ্রত্যাশীদের জাতীয়তা যাচাই করা হচ্ছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিবাসীদের পোস্ট অনুযায়ী, এই দুই নৌকায় অনেক বাংলাদেশি ছিলেন।

গ্রিক প্রশাসন সতর্ক করেছে, মানবপাচারকারী চক্রগুলো ভূমধ্যসাগরীয় রুট ব্যবহার করে অভিবাসনপ্রত্যাশীদের জীবন ঝুঁকিতে ফেলে ইউরোপে পাঠাচ্ছে। এই ঘটনায় পাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত আরও জোরদার করা হয়েছে।

সম্প্রতি গ্রিসে অভিবাসনপ্রত্যাশীদের চাপ বেড়ে যাওয়ায় উপকূলীয় এলাকায় নজরদারি ও উদ্ধার অভিযান আরও শক্তিশালী করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৪০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় কলেজশিক্ষক নিহত

খুলনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৫

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ঢাকাসহ ৯ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস

২১ কোটি বছর আগের ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারখানায় নিহত ৫, নিখোঁজ ৪

জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১০ হাজারের বেশি অতিদরিদ্র নারী পেলেন জীবিকা সহায়তা

পরিকল্পিত নগরায়ণ ও সবুজ ভবন নির্মাণে গুরুত্বারোপ গৃহায়নমন্ত্রীর

একই জমিতে কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের আহ্বান

সংযোগ সড়ক না থাকায় দুই বছর ধরে বন্ধ ৩০ কোটি টাকার দুই সেতু