ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

কক্সবাজারে ১৩ লাখের বেশি মানুষ কলেরা ভ্যাকসিন পাবে

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জানুয়ারী ২০২৫, ৪:১৬ বিকাল

Link Copied!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের বাংলাদেশি এলাকাগুলোতে আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। এখন পর্যন্ত ৫৩৭ জন নিশ্চিত কলেরা রোগী শনাক্ত হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৫০২ জন রোহিঙ্গা এবং ৩৫ জন স্থানীয় বাসিন্দা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে জেলা ইপিআই স্টোরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. টিটু চন্দ্র শীল।

তিনি জানান, স্বাস্থ্য অধিদফতরের উদ্যোগে এবারের ক্যাম্পেইনে ১৩ লাখ ৫৬ হাজার ৫১৪ জনকে টিকা খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৯ লাখ ৪৮ হাজার ৫১৭ জন রোহিঙ্গা এবং ৪ লাখ ৭ হাজার ৯৯৭ জন স্থানীয় বাসিন্দা।

ডা. টিটু জানান, আগামী ১২ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ক্যাম্পেইনটি চলবে। এতে কক্সবাজারের সকল রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও উখিয়ার সকল ইউনিয়ন, টেকনাফের হোয়াইকং ও হ্নীলা ইউনিয়ন, রামুর খুনিয়াপালং ইউনিয়নের পুরাতন ২ ও ৩নং ওয়ার্ডসহ নির্বাচিত এলাকাগুলো অন্তর্ভুক্ত থাকবে। এক বছরের বেশি বয়সী সবাইকে এই টিকা দেওয়া হবে। তবে গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ ব্যক্তিদের টিকা খাওয়ানো হবে না। ইউভিকল এবং ইউভিকল-প্লাস নামের মুখে খাওয়ার এই টিকা তাপমাত্রা নিয়ন্ত্রণে সহজ। এটি ফ্রিজ ছাড়াও ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ১০ দিন পর্যন্ত ভালো থাকে।

তিনি আরও জানান, এবারের ক্যাম্পেইনে স্থানীয় এলাকাগুলোর জন্য ২৭২টি টিম গঠন করা হয়েছে। যেখানে ৭৪৪ জন ভলানটিয়ার প্রতিদিন ৩০০ জনকে টিকা দেবেন। রোহিঙ্গা ক্যাম্পে ১৬০৫টি টিম ৩২১০ জন স্বেচ্ছাসেবীসহ প্রতিদিন ৩০টি বাড়ি পরিদর্শন করবে। আগামী ১২ জানুয়ারি উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনের উদ্বোধন করবেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক। একই দিনে রোহিঙ্গা ক্যাম্প-৪ এ কার্যক্রম শুরু হবে।

এর আগে, ২০১৭-১৮, ২০১৯, এবং ২০২১ সালে কক্সবাজারে সাতটি সফল কলেরা ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। ২০২৪ সালের জুন থেকে পুনরায় কলেরা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত শনাক্ত রোগীদের মধ্যে কারো মৃত্যু হয়নি এবং সবাই সুস্থ আছেন।

প্রেস ব্রিফিংয়ে কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা

গর্ভাবস্থার জটিল রোগ প্রিক্ল্যাম্পসিয়া, মিলল নতুন চিকিৎসার পথ

বেদে নারীদের জীবনসংগ্রামের আড়ালে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

এক টানেই জেলের জালে উঠল ৪৮ লাখ টাকার ইলিশ

তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নে কাজ করছে সরকার

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী