ঢাকাবৃহস্পতিবার , ১৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

এমপক্স : বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ অগাস্ট ২০২৪, ১১:১৭ সকাল

Link Copied!

এমপক্সের প্রাদুর্ভাবকে দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যেকোনো স্বাস্থ্য সংকটে এটিই সংস্থাটির জারি করা সবচেয়ে জোরালো সতর্কতা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (১৪ আগস্ট) এমপক্স ভাইরাস সম্পর্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়।

মূলত আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রসহ প্রতিবেশী কয়েকটি দেশে এমপক্স আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে সংস্থাটি এই সতর্কতা জারি করল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেয়েসুস বলেছেন, মাঙ্কিপক্স রোগের প্রাদুর্ভাব বিশ্ব জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয়। এটি এখন স্পষ্ট যে এই প্রাদুর্ভাব বন্ধ করতে এবং জীবন বাঁচাতে একটি সমন্বিত আন্তর্জাতিক প্রতিক্রিয়া অপরিহার্য।

কঙ্গোতে প্রাদুর্ভাব শুরু হয়েছিল ক্লেড আই নামে পরিচিত একটি স্থানীয় স্ট্রেনের বিস্তারের মাধ্যমে। তবে নতুন রূপটি ক্লেড আইবি নামে পরিচিত। ভাইরাসটি ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে সহজে ছড়িয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে শিশুদের মধ্যে।

আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) গত সপ্তাহে সতর্ক করে জানায়, ভাইরাস সংক্রমণের বিস্তারের হার উদ্বেগজনক। এমপক্স রোগটি আগে মাঙ্কিপক্স নামে পরিচিত ছিল। ২০২২ সালে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে শুরু করে। ওই বছরের জুলাই মাসে মাঙ্কিপক্স বা এমপক্সকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Facebook Comments Box

আরও পড়ুন

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৪১

চাল-চিনি-তেল-সার-এলএনজিসহ ১২ ক্রয় প্রস্তাব অনুমোদন

জাতিসংঘের তদন্তে উঠে এলো মিয়ানমারে জান্তার দমনপীড়ন-নৃশংসতা

দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু

শীতলপাটি-মৃৎশিল্পের পণ্য যাবে বিশ্ববাজারে: অর্থমন্ত্রী

সিলেটে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু

রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস

realme C100x Comes with Massive 8000mAh Titan Battery Built for All-Day Power

এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, ২০ লাখ নকল সিগারেট জব্দ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু