ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

এইচপিভি টিকা নিয়ে নানা অপপ্রচার চলছে : স্বাস্থ্য উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ নভেম্বর ২০২৪, ১০:২০ সকাল

Link Copied!

জরায়ু ক্যান্সার রোধে কার্যকরী এইচপিভি টিকা নিয়ে নানা অপপ্রচার চলছে। কিন্তু অপপ্রচার সবসময় থাকে। পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করার সময়ও অপপ্রচার ছিল। অপপ্রচার রুখে দেওয়ার শক্তি হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা তৈরি। এটিতেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মানুষ সচেতন হলে যেদিক থেকেই বাধা আসুক না কেন, তা অতিক্রম করা সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

রোববার (৩ নভেম্বর) এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত জাতীয় পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, সবার অংশগ্রহণে এইচপিভি টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে এই সভা হয়েছে। এইচপিভি টিকা কার্যক্রমে অনেক অগ্রগতি হয়েছে। এরই মধ্যে ২৫ লাখ টিকা দেওয়া হয়েছে। আশা করি, বাকি সময়ের মধ্যে ৯০ শতাংশ টিকাদান কার্যক্রম শেষ করা যাবে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে সভায় আরও ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা চিরঞ্জিত দাস, ইউনিসেফের চিফ এসবিসি সেকশন প্রতিনিধি ব্রিজেত জব জনসন, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অং সুই প্রু মারমা প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক উদ্যোগ

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু