ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. সর্বশেষ

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে সারাদেশে শুষ্ক আবহাওয়া

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ নভেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ণ

Link Copied!

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পরবর্তী পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা না থাকায় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আজ (১৩ নভেম্বর) থেকে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে। রাত এবং দিনের তাপমাত্রা প্রথম তিন দিনে প্রায় অপরিবর্তিত থাকবে। শনিবার ও সোমবার (১৬ ও ১৭ নভেম্বর) সামান্য বৃদ্ধি পাওয়া ছাড়া উল্লেখযোগ্য পরিবর্তন আশা করা হচ্ছে না।

আবহাওয়া অধিদফতর নাগরিকদের শীতের জন্য প্রস্তুত থাকার পাশাপাশি অযথা বাইরের কাজে নিরাপদ সময় নির্বাচনের জন্য সতর্ক করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

শাপলা ও তারা মসজিদের নকশায় এলো নতুন ৫ টাকার নোট

হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে, হামে বাড়ছে মৃত্যুঝুঁকি

ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন পাসপোর্ট নিয়ম

পিরোজপুরে শ্রমিক সংকটে মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

realme Unveils Grand Eid-ul-Adha Campaign with Cashback, Offers, and Gifts

ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি